আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলতে সম্মত ভারত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আগামী সপ্তাহ থেকে দেয়ার বিষয়ে ভারত সম্মত হয়েছে।সোমবার

2026-04-13T14:30:28+00:00
2026-04-13T14:45:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
আগামী সপ্তাহে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলতে সম্মত ভারত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:৩০ পিএম  আপডেট: ১৩.০৪.২০২৬ ২:৪৫ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আগামী সপ্তাহ থেকে দেয়ার বিষয়ে ভারত সম্মত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপ লাইনের জ্বালানি দেওয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানিয়েছে সরকার।
 
তিনি বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপ লাইনের জ্বালানি দেওয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানিয়েছে সরকার।

শেখ হাসিনাকে ফেরানো হবে কি না-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগ ও শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই। শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সেখানে থাকাটা চ্যালেঞ্জিং। আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর বিষয় আলোচনা হয়েছে।
 
তিনি জানান, ভালো মাইন্ড সেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ভাবে অনেক দূর এগিয়ে যাবে। বর্তমান সম্পর্ক ইতিবাচক দিকে নিতে হলে উভয়পক্ষকেই আন্তরিক হতে হবে। আমরা একটি ভালো শুরু চাই।
 
পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিএনপি দেশের জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে। সেজন্য জনগণের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে সরকার।
 
সময়ের আলো/জেডআই



  বিষয়:   প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা  হুমায়ুন কবির  ভারতীয় ভিসা  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: