ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড

সময়ের আলো ডেস্ক

খেলা

অ্যাথলেটিক্সে নতুন এক অধ্যায়ের সূচনা যেন চোখের সামনেই। কিংবদন্তি উসাইন বোল্টের তরুণ বয়সের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে নিজের আগমনী বার্তা দিলেন

2026-04-13T15:12:58+00:00
2026-04-13T16:00:14+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
ভেঙে গেল উসাইন বোল্টের রেকর্ড
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ৭৮)
অস্ট্রেলিয়ান স্প্রিন্টার গাউট গাউট। ছবি : রয়টার্স
অ্যাথলেটিক্সে নতুন এক অধ্যায়ের সূচনা যেন চোখের সামনেই। কিংবদন্তি উসাইন বোল্টের তরুণ বয়সের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে নিজের আগমনী বার্তা দিলেন অস্ট্রেলিয়ার কিশোর স্প্রিন্টার গাউট গাউট।

সিডনিতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ২০০ মিটার দৌড়ে ১৯.৬৭ সেকেন্ড সময় নিয়ে সবাইকে চমকে দেন এই ১৮ বছর বয়সী দৌড়বিদ। এর মাধ্যমে ২৩ বছরের নিচে বোল্টের করা ১৯.৯৩ সেকেন্ডের সময়কে পেছনে ফেললেন তিনি- যা এক সময় তরুণদের জন্য প্রায় অপ্রতিদ্বন্দ্বী মানদণ্ড ছিল।

রেসটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আরেক অস্ট্রেলিয়ান স্প্রিন্টার এইডান মারফি মাঝপথে এগিয়ে গিয়ে চাপ তৈরি করেছিলেন। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত গতি বাড়িয়ে জয় ছিনিয়ে নেন গাউট, যেখানে মারফির সময় ছিল ১৯.৮৮ সেকেন্ড।
আরও পড়ুন

এই অর্জনের পরই গাউটকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা- তাকে অনেকেই ‘পরবর্তী বোল্ট’ বলেও আখ্যা দিচ্ছেন। তার দৌড়ের স্টাইল, দীর্ঘ পদক্ষেপ এবং ফিনিশিং স্পিড ইতোমধ্যেই বিশেষজ্ঞদের নজর কাড়ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, একই বয়সে উসাইন বোল্ট ২০০ মিটারে ব্যক্তিগত সেরা করেছিলেন ১৯.৭৫ সেকেন্ড। সেই তুলনায় গাউট ইতোমধ্যেই সময়ের হিসেবে এগিয়ে আছেন। তবে বোল্টের মতো দীর্ঘ ক্যারিয়ারে আধিপত্য বিস্তার করা- এখনো বড় চ্যালেঞ্জ।

কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া এই তরুণের পরিবার দক্ষিণ সুদান থেকে অভিবাসী হিসেবে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। ইতোমধ্যে জাতীয় রেকর্ড ভাঙা থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন।

এএডি/


  বিষয়:   উসাইন বোল্ট  রেকর্ড  অ্যাথলেটিক্স  খেলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: