সাংবাদিকদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলার প্রতিবাদে মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাদেশ

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও অনুসন্ধানী সাংবাদিক এহসান বিন মুজাহিরে বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি

2026-04-13T15:42:32+00:00
2026-04-13T15:43:30+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাংবাদিকদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলার প্রতিবাদে মানববন্ধন
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:৪২ পিএম  আপডেট: ১৩.০৪.২০২৬ ৩:৪৩ পিএম
মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত। ছবি : সময়ের আলো
শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও অনুসন্ধানী সাংবাদিক এহসান বিন মুজাহিরে বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, শামসুল ইসলাম শামীম এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু, মামুন আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নং ওয়ার্ড সদস্য আলতাফুর রহমান দলীয় পরিচয়ে দীর্ঘদিন যাবৎ উপজেলার জনসাধারণের সঙ্গে প্রতারণা, ব্যক্তি সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে প্রশাসনিক কর্মকর্তাদের হয়রানি, সহি জালিয়াতির সঙ্গে জড়িত। এর মধ্য তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৪ গ্রামের মানুষ এক হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে। কিন্তু অদৃশ্য কারণে ক্ষমতাসীন দল ও প্রশাসন থেকে কোনো ব্যবস্থা হয়নি।

আরও পড়ুন

মুজাহির এ নিয়ে দীর্ঘ তদন্ত চালিয়ে আলতাফুর রহমানের বিরুদ্ধে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর আলতাফুর বিএনপি দলীয় প্রভাব খাটিয়ে হয়রানি মুলক মিথ্যা মামলা করেন। 

সাংবাদিক নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে আলতাফুররের বেপরোয়া অপকর্মের বিরুদ্ধে দল ও প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় বিস্ময় প্রকাশ করে বলেন, অন্যায় দুর্নীতি বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান সংবিধান ও রাষ্ট্র স্বীকৃত। মামলা দিয়ে সাংবাদিকদের নির্বৃত্ত করা যাবে না।

সভায় নেতৃবৃন্দ দুই সাংবাদিকের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রতিবাদ সমাবেশের সঙ্গে সংহতি প্রকাশ করে মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সবুজ, শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম এম এ রকিব, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আমজাদ হোসেন রনি, বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   শ্রীমঙ্গল  সাংবাদিক  বিএনপি  মামলা  প্রতিবাদ  মানববন্ধন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: