মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামে শিশু ধর্ষণ মামলায় রিগান হোসেন (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময়

2026-04-13T17:33:38+00:00
2026-04-13T17:33:38+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৩৩ পিএম 
মেহেরপুর জেলা জজ আদালত। ছবি : সংগৃহীত
মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামে শিশু ধর্ষণ মামলায় রিগান হোসেন (৩১) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেন আদালত।

সোমবার (১৩ মার্চ) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় প্রদান করেন।

রিগান হোসেন মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের আবুল কালামের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ১৫ মার্চ বেলা ১১টার সময় শোলমারী গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী ভিকটিম তেরঘরিয়া গ্রামে তার নানাবাড়ি বেড়াতে এসে একটি দোকানের পাশে খেলা করছিল। রিগান তাকে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভিকটিম রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে প্রতিবেশীরা জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে তার ডাক্তারি পরীক্ষা করেন।

Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: