ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম

ঢাবি প্রতিনিধি

জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন অধ্যাপক ড. আবদুস সালামকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার

2026-04-13T18:43:19+00:00
2026-04-13T18:43:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৪৩ পিএম 
ঢাবির নতুন প্রো-ভিসি (শিক্ষা) ড. আবদুস সালাম। ছবি সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন অধ্যাপক ড. আবদুস সালামকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ.এস.এম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগ চূড়ান্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (একাডেমিক) পদে সাময়িকভাবে নিচের শর্তে নিয়োগ প্রদান করা হলো।

শর্তের মধ্যে রয়েছে- এ নিয়োগ উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ হতে কার্যকর হবে; উপ-উপাচার্য পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে এতে বলা হয়।


/কহু


  বিষয়:   ঢাবি  প্রো-ভিসি  নিয়োগ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: