যশোরে বাইক দুর্ঘটনায় নিহত বিজিবি সদস্য

যশোর সংবাদদাতা

সারাদেশ

যশোরের ঝিকরগাছায় উপজেলায় সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন (২৭) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও একজন।সোমবার (১৩

2026-04-13T21:42:24+00:00
2026-04-13T21:42:24+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
যশোরে বাইক দুর্ঘটনায় নিহত বিজিবি সদস্য
যশোর সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:৪২ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
যশোরের ঝিকরগাছায় উপজেলায় সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন (২৭) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও একজন।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার বেনেয়ালী ব্র্যাক অফিসের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন জেলার বাঘারপাড়া উপজেলার পার্বতীপুর গ্রামের হাজী শহিদের ছেলে। তিনি খাগড়াছড়ি ৩২ ব্যাটালিয়ন বিজিবিতে কর্মরত ছিলেন। আর আহত কামরুল ইসলাম নান্টু (২৯) একই উপজেলার চন্ডিপুর গ্রামের মুরাদ বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন ও নান্টু বাইকযোগে শার্শা উপজেলার জামতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয়েই গুরুতর আহত হন। 


স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মহিউদ্দিনের মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, নিহত বিজিবি সদস্য মহিউদ্দিন ছুটিতে বাড়িতে ছিলেন। জামতলা যাওয়ার পথে তিনি নিহত হন। এ ঘটনায় ঘাতক পিকআপসহ চালককে আটক করা হয়েছে। 

এফআর


  বিষয়:   যশোর  বাইক  দুর্ঘটনা  নিহত  বিজিবি  সদস্য 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: