প্লে-অফে টিকে রইল হায়দ্রাবাদ

সময়ের আলো ডেস্ক

খেলা

অধিনায়ক মারনাস ল্যাবুশেনের দায়িত্বশীল ব্যাটিং আর আসিফ মাহমুদের বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে হায়দ্রাবাদ

2026-04-13T23:47:40+00:00
2026-04-14T00:09:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
প্লে-অফে টিকে রইল হায়দ্রাবাদ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:৪৭ পিএম  আপডেট: ১৪.০৪.২০২৬ ১২:০৯ এএম
সংগৃহীত ছবি
অধিনায়ক মারনাস ল্যাবুশেনের দায়িত্বশীল ব্যাটিং আর আসিফ মাহমুদের বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে হায়দ্রাবাদ কিংস মেন। রোববার (১২ এপ্রিল) রাতে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডকে ৬ উইকেটে হারিয়েছে তারা। ল্যাবুশেনের অপরাজিত ৬১ রানের ইনিংসে ভর করে ১১ বল বাকি থাকতেই ১৫৪ রানের লক্ষ্য টপকে যায় হায়দরাবাদ।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে ইসলামাবাদ। ইনিংসের শুরুতে ডেভন কনওয়ে ও সামীর মিনহাজ ঝোড়ো সূচনা দিলেও মাঝপথে খেই হারিয়ে ফেলে ইউনাইটেড। কনওয়ে ৩১ বলে ৪৫ এবং সামীর করেন ২২ রান। তবে দশম ওভারে জোড়া রান-আউটে ম্যাচের মোড় ঘুরে যায়। এরপর মার্ক চ্যাপম্যান এক প্রান্ত আগলে ৪২ রান করলেও শেষ ওভারে আসিফ মাহমুদের তোপে পড়ে ইসলামাবাদ। মাত্র ২ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন আসিফ, যার মধ্যে শেষ ওভারেই নেন ৩ উইকেট।

১৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার মাজ সাদাকাত। ১৬ বলে ৩০ রান করে তিনি আউট হলে ক্রিজে আসেন ল্যাবুশেন। দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুবের (৩৫) সাথে গড়েন ৬০ রানের শক্ত জুটি। মাঝপথে দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও ল্যাবুশেন ছিলেন অটল। ৫৩ বলে সাজানো তার ৬১ রানের ইনিংসটি ছিল বুদ্ধিদীপ্ত স্ট্রাইক রোটেশন ও প্রয়োজনীয় বাউন্ডারির মিশেল।

শেষ দিকে জয়ের জন্য যখন দ্রুত রানের প্রয়োজন, তখন চেনা রূপে দেখা দেন গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ৯ বলে ২১ রানের একটি টর্নেডো ইনিংস খেলে হায়দ্রাবাদকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ল্যাবুশেন ও ম্যাক্সওয়েলের পঞ্চম উইকেটের অবিচ্ছিন্ন জুটি ইসলামাবাদের শেষ আশাটুকুও শেষ করে দেয়। এই জয়ের ফলে টুর্নামেন্টের প্লে-অফ দৌড়ে ভালোভাবেই টিকে রইল হায়দ্রাবাদ কিংস মেন।

/কহু


  বিষয়:   ক্রিকেট  পিএসএল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: