আজ কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

আজ পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। সরকারের দায়িত্ব নেওয়ার

2026-04-14T02:32:27+00:00
2026-04-14T02:32:27+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
আজ কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২:৩২ এএম   (ভিজিট : ৩৭)
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
আজ পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। সরকারের দায়িত্ব নেওয়ার পর জেলা পর্যায়ে তার এটি দ্বিতীয় সফর। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলাবাসী। টাঙ্গাইলে সিটি করপোরেশন, পরিত্যক্ত এয়ারপোর্ট চালু, যমুনা নদীতে স্থায়ী বেড়িবাঁধসহ নানা দাবি তুলেছেন দলের নেতাকর্মীরা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সরকারের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, টাঙ্গাইল থেকে সারা দেশের ২৭ হাজার কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

সরেজমিন দেখা যায়, তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত করা হচ্ছে টাঙ্গাইলের দুটি হ্যালিপ্যাড, শহিদ মারুফ স্টেডিয়াম, কৃষিমেলা, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক। এছাড়া কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন গোয়েন্দা ইউনিটসহ প্রশাসনের কর্মকর্তারা তৎপরতা চালাচ্ছেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর সাড়ে ১০টায় জেলা স্টেডিয়ামে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন।
 
ভাষণ শেষে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনের খবরে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় নেতাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন তারা। শহরজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ। স্টেডিয়ামে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ ও শফিকুর রহমান খান বলেন, টাঙ্গাইলে সিটি করপোরেশন, শহরের পরিত্যক্ত এয়ারপোর্ট চালু, যমুনা নদীতে স্থায়ী বেড়িবাঁধ, ভাসানী হল পুনর্নির্মাণ ও সরকারি সা’দত কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে হবে। এ ছাড়া বেকার সমস্যা দূর করতে শিল্পাঞ্চল গড়ে তুলতে হবে।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, টাঙ্গাইলের প্রবেশদ্বার গোড়াই থেকে প্রধানমন্ত্রীকে বরণ করা হবে। আমরা খুব আনন্দিত। ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে টাঙ্গাইল।

পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। 

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। পহেলা বৈশাখের মতো একটি দিনে মওলানা ভাসানীর স্মৃতিধন্য টাঙ্গাইলের মাটিতে এ কর্মসূচির উদ্বোধন হওয়া জেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের।

সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে টাঙ্গাইলে এক উৎসবের আমেজ বিরাজ করছে। এ সফর জেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি দলীয় কার্যক্রম আরও গতিশীল করবে, এমনটি প্রত্যাশা নেতাকর্মীদের। 

সময়ের আলো/আআ


  বিষয়:   কৃষক  কার্ড  উদ্বোধন  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: