নতুন উদ্যম অঙ্গীকারে এগিয়ে যাওয়ার দিন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তীব্র তাপপ্রবাহ আর ধুলোমাখা ক্লান্ত প্রকৃতির মাঝেও থেমে নেই জীবনের ছন্দ। দগ্ধ সময়ের ভেতর দিয়েই নতুনের প্রত্যাশা নিয়ে বাঙালি বরণ

2026-04-14T02:48:56+00:00
2026-04-14T02:48:56+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
পহেলা বৈশাখ আজ
নতুন উদ্যম অঙ্গীকারে এগিয়ে যাওয়ার দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২:৪৮ এএম 
ঢাবির চারুকলায় বৈশাখী শোভাযাত্রার জন্য মোটিভ তৈরি। ছবি : আবদুল হালিম
তীব্র তাপপ্রবাহ আর ধুলোমাখা ক্লান্ত প্রকৃতির মাঝেও থেমে নেই জীবনের ছন্দ। দগ্ধ সময়ের ভেতর দিয়েই নতুনের প্রত্যাশা নিয়ে বাঙালি বরণ করে নিচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। আজ পহেলা বৈশাখ- আনন্দ, ঐতিহ্য ও পুনরাম্ভের দিন। চারদিকে উৎসবের রং, শুভেচ্ছার ধ্বনি আর নতুন স্বপ্নে ভর করে মানুষ এগিয়ে যেতে চায় সামনের পথে। তাই পেছনে ফেলে আসা দুঃখ, ভয়, সংকোচ ও নানা বাধা উপেক্ষা করে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের দিন আজ।

প্রকৃতিতে এখন বৈশাখের আগমনি সুর। গাছের পাতার ফাঁক গলে প্রখর রোদ জানিয়ে দিচ্ছে ঋতুর আগমন, প্রকৃতি যেন নিজেই খুলে দিয়েছে বৈশাখের দুয়ার। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালে লেগেছে আগুনরাঙা রং। মূলত পহেলা বৈশাখের রূপ মূর্ত হয়ে ওঠে বর্ণিল সাজের মধ্য দিয়ে। এ সাজ যেমন বাঙালির পোশাকে ফুটে ওঠে, তেমনি মেলা ও শোভাযাত্রায়ও প্রকাশ পায়। মেলার পসরায় দেখা যায় রঙের বৈচিত্র্য, হরেক রকম খাবার ও গৃহস্থালি তৈজসপত্র। এমনকি প্রকৃতিও সেজে ওঠে বাহারি ফুল ও ফসলে। এককথায়, নানা রঙের সম্মিলনে পূর্ণতা পায় পহেলা বৈশাখ।

Advertisement
নতুন বছরে ব্যক্তি ও জাতীয় জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এক বাণীতে তিনি বলেন, নববর্ষের এই আনন্দমুখর মুহূর্তে সব অশুভ ও অসুন্দর দূর হোক, সত্য ও সুন্দরের জয়ধ্বনি প্রতিধ্বনিত হোক সর্বত্র। বিদায়ি বছরের সব দুঃখ-বেদনা মুছে গিয়ে নতুন বছর বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

রাষ্ট্রপতি আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের প্রাণের সর্বজনীন উৎসব। এটি আমাদের ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ অতিক্রম করে পহেলা বৈশাখ সবার জন্য হয়ে ওঠে আনন্দ ও মিলনের দিন।

বাংলা নববর্ষ উপলক্ষে সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বাণীতে তিনি বলেন, নববর্ষের এই শুভক্ষণে আমরা যেন সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি- এই হোক আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, সহনশীলতা, উদারতা ও সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং বহুমতের সহাবস্থানকে সুদৃঢ় করবে। বর্তমান বিশ্বে নানা সংকট ও সংঘাতের প্রেক্ষাপটে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা আরও জরুরি।

এদিকে নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, নতুন এই বছর জাতির জন্য পরিবর্তনের বার্তা বয়ে আনুক এবং ঐক্যবদ্ধ প্রয়াসে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার জোরদার হোক।

ভয়কে জয় করার প্রত্যয় নিয়ে এবারের বর্ষবরণের আয়োজন করেছে ছায়ানট। ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’- এই ভাবনায় রমনার বটমূলে অনুষ্ঠিত হবে তাদের প্রভাতি অনুষ্ঠান। সকাল ৬টা ১৫ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে শেষ হবে এ আয়োজন। এতে থাকবে সম্মেলক ও একক সংগীত এবং কবিতা পাঠ; অংশ নেবেন দুই শতাধিক শিল্পী।
পহেলা বৈশাখের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চারুকলা অনুষদের উদ্যোগে সকাল ৯টায় বের হবে বৈশাখী শোভাযাত্রা। সকাল ৮টা থেকেই শুরু হবে প্রস্তুতি। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর হয়ে আবার চারুকলায় ফিরে আসবে।

এবারের শোভাযাত্রায় পাঁচটি মোটিফে মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া- উপস্থাপন করবে শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার বার্তা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পহেলা বৈশাখ ও চৈত্রসংক্রান্তি উপলক্ষে পাঁচ দিনব্যাপী লোকজ উৎসবের আয়োজন করা হয়েছে। এতে থাকবে জারিগান, বাউল, কবিগান, গম্ভীরা, নৃত্য, ব্যান্ডসংগীত, পুতুলনাট্যসহ নানা পরিবেশনা। রবীন্দ্র সরোবরে ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠানে সম্মিলিত সংগীতে মুখর হয়ে উঠবে পরিবেশ। পাশাপাশি থাকবে বৈশাখী মেলা।

দিনের আরেকটি বড় আকর্ষণ সোহরাওয়ার্দী উদ্যানে ব্যান্ড কনসার্ট, যেখানে অংশ নেবে জনপ্রিয় সংগীতদলগুলো। একই সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে উন্মুক্ত সংগীতানুষ্ঠান, যা তরুণদের উচ্ছ্বাসে পরিণত হবে এক প্রাণবন্ত উৎসবে।

সময়ের আলো/আআ

  বিষয়:   পহেলা  বৈশাখ  নতুন  উদ্যম  অঙ্গীকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: