নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দল সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রাইজমানির ঝুলিও বড় করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৬ আসরে অংশগ্রহণকারী দলগুলোর

2026-04-14T03:59:06+00:00
2026-04-14T03:59:06+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩:৫৯ এএম 
সংগৃহীত ছবি
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দল সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রাইজমানির ঝুলিও বড় করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৬ আসরে অংশগ্রহণকারী দলগুলোর জন্য মোট ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলারের বিশাল প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের দশম আসরটিই হতে যাচ্ছে ইতিহাসের প্রথম ১২ দলের বিশ্বকাপ।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি গতকাল এই প্রাইজমানি ঘোষণা করে, যা ২০২৪ আসরের তুলনায় ১০ শতাংশ বেশি। গত আসরে ১০ দলের জন্য বরাদ্দ ছিল ৭৯ লাখ ৫৮ হাজার ৭৭ ডলার। যদিও প্রাইজমানির মোট অঙ্ক বেড়েছে, তবে শীর্ষ দুই পদের পুরস্কার অপরিবর্তিত থাকছে। 

গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার এবং রানার্সআপ দলের পকেটে যাবে ১১ লাখ ৭০ হাজার ডলার। এবারের টুর্নামেন্টের আর্থিক কাঠামো অনুযায়ী, সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুদল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। এ ছাড়া গ্রুপপর্বে প্রতিটি জয়ের জন্য দলগুলোকে দেওয়া হবে ৩১ হাজার ১৫৪ ডলার। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলই নিশ্চিতভাবে পাচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার।

এবারের আসরে বাংলাদেশ দল পড়েছে ‘এ’ গ্রুপে, যা বেশ কঠিন চ্যালেঞ্জের আভাস দিচ্ছে। এই গ্রুপে বাঘিনীদের লড়তে হবে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সবশেষ দুই আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নবাগত নেদারল্যান্ডসের বিপক্ষে। 

অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের সঙ্গী হয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। আগামী ৫ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে মেয়েদের ক্রিকেটের এই মহাযজ্ঞের।

সময়ের আলো/আআ


  বিষয়:   নারী  টি-টোয়েন্টি  বিশ্বকাপ  প্রাইজমানি  ঘোষণা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: