ইরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদে’ লিপ্ত হয়েছে : জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে ইরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদে’ লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর

2026-04-14T08:45:31+00:00
2026-04-14T08:45:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদে’ লিপ্ত হয়েছে : জেডি ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ এএম 
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সংগৃহীত ছবি
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়ে ইরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদে’ লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব হিসেবে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনী যে কঠোর অবরোধ শুরু করেছে, এটা সম্পূর্ণ ন্যায্য বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘ব্রেট বায়ার’-এ সোমবার (১৩ এপ্রিল) দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, ইরান মূলত হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজকে হুমকি দিয়ে পুরো বিশ্বের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ শুরু করেছে। আমাদের প্রেসিডেন্ট স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন— এই খেলা দুই পক্ষই খেলতে পারে।

ভ্যান্স আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালাতে চায়, তবে আমরাও আমাদের নীতিতে অটল থাকব। এখন থেকে কোনো ইরানি জাহাজ আর তাদের বন্দর থেকে বের হতে পারবে না।

গত সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর গত সোমবার পূর্ব উপকূলীয় সময় সকাল ১০টা থেকে এই নৌ-অবরোধ শুরু হয়। মার্কিন প্রশাসনের এই কঠোর পদক্ষেপের ফলে ইরানের সামুদ্রিক বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়ার উপক্রম হয়েছে।

মার্কিন এই অবরোধের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। তারা এই পদক্ষেপের উপযুক্ত প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। অন্যদিকে, ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন, এই উত্তেজনার ফলে বিশ্ব অর্থনীতিতে চরম অস্থিরতা দেখা দেবে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে সাধারণ মার্কিন ভোক্তাদেরও এর চরম মূল্য দিতে হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।



/কাহু



  বিষয়:   ইরান  যুদ্ধ  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: