পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় টাকা লেনদেনকে কেন্দ্র করে দিয়া আক্তার (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায়

2026-04-14T11:50:23+00:00
2026-04-14T12:07:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৫০ এএম  আপডেট: ১৪.০৪.২০২৬ ১২:০৭ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় টাকা লেনদেনকে কেন্দ্র করে দিয়া আক্তার (২০) নামে এক  কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ি কাজলা রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় একটি বাসায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- দিয়ার মা মৌসুমী আক্তার (৩৮) ভাই মোয়াজ (১৫) ও বোন জয়া আক্তর (১২)।

হাসপাতালে নিহত দিয়ার পরিবাবিরক গাড়ি চালক বিল্লাল হোসেন বলেন, প্রতিবেশী মুসা মিয়া তাদের কাছে টাকা পায়। এই পাওনা টাকা চাইতে দিয়াদের বাসায় যায়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর দিয়ার পরিবার মুসা মিয়াকে ছুরিকাঘাত করে। এক পর্যায়ে মুসা মিয়া চাপাতি দিয়ে দিয়া মা, এক ভাই ও এক বোনকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। বাকি তিনজন হাসপাতালে ভর্তি আছে।

তিনি আরও জানান, নিহত দিয়া শেখ বোরহান উদ্দিনে পড়তো। জয়া একটি মাদ্রাসায় পড়াশুনা করে। ছোট ভাই মোয়াজ একটি স্কুরে পরে। এর বেশী কিছু জানে না বলে জানান তিনি।

নিহতের বিষটি নিশ্চিত করে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ভোরে কাজলা এলাকায় একটি বাসায় কলেজ ছাত্রী হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায়তিনজন হাসপাতালে ভর্তি আছে। ঘাতক মুসা মিয়াও আহত হয়েছে। তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তবে অন্য কোন ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

/কহু
  বিষয়:   কলেজ  ছাত্রী  হত্যা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: