হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সোমবার রাতে হিজবুল্লাহর অতর্কিত হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত হয়েছেন।ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা এই তথ্য

2026-04-14T21:32:27+00:00
2026-04-14T21:32:27+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৯:৩২ পিএম 
হিজবুল্লাহর অতর্কিত হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত। সংগৃহীত ছবি
দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সোমবার রাতে হিজবুল্লাহর অতর্কিত হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত হয়েছেন।  

ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা এই তথ্য জানিয়েছে। তবে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে ১০ জন সেনা আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 

ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্যমতে, রাতভর বিনত জেবেইল শহরে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলে। এই লড়াইয়ে আহত সেনাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া একজনের আঘাত মাঝারি এবং বাকি ছয়জন সামান্য আহত হয়েছেন।          

উল্লেখ্য, আহতরা সকলেই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য। সামরিক বাহিনী জানিয়েছে, তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।  

গত কয়েক দিন ধরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই বিনত জেবেইল শহর।  


/ইউএমএইচ


  বিষয়:   ইসরায়েল  হিজবুল্লাহ  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: