বৈশাখের আনন্দ রূপ নিল বিষাদে, নদে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

পহেলা বৈশাখের উৎসব ঘিরে আনন্দে মেতে ওঠার কথা ছিল। কিন্তু সেই আনন্দই মুহূর্তে পরিণত হলো শোকে। গাইবান্ধায় বন্ধুদের সঙ্গে ঘাঘট

2026-04-14T23:56:28+00:00
2026-04-14T23:56:28+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
বৈশাখের আনন্দ রূপ নিল বিষাদে, নদে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১১:৫৬ পিএম 
নদে ডুবে স্কুলছাত্রের মৃত্যুর খবরে ভিড় করে স্থানীয়রা। ছবি : সময়ের আলো
পহেলা বৈশাখের উৎসব ঘিরে আনন্দে মেতে ওঠার কথা ছিল। কিন্তু সেই আনন্দই মুহূর্তে পরিণত হলো শোকে। গাইবান্ধায় বন্ধুদের সঙ্গে ঘাঘট নদপাড়ে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে সাদাদ আহমেদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর তার মরদেহের খোঁজ মেলে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ভেড়ামারা ব্রিজসংলগ্ন ঘাঘট নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

সাদাদ আহমেদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। সে গাইবান্ধা পৌর শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাসায় থেকে পড়াশোনা করতো এবং স্থানীয় এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে পহেলা বৈশাখের অনুষ্ঠান আছে বলে বাসা থেকে বের হয় সাদাদ। দিনব্যাপী অনুষ্ঠান শেষে দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ এলাকায় বেড়াতে যায় সে। একপর্যায়ে বন্ধুরা মিলে ঘাঘট নদে গোসল করতে নামে। এ সময় সাদাদ হঠাৎ পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও তাকে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলও এতে যোগ দেয়। দীর্ঘ চার ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে নদী থেকে সাদাদের নিথর দেহ উদ্ধার করা হয়।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সহপাঠী ও স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।

ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা জানান, নদীতে গোসলের সময় সতর্কতা না মানা এবং সাঁতারে অদক্ষতা অনেক সময় এমন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

এফআর


  বিষয়:   গাইবান্ধা  বৈশাখ  আনন্দ  রূপ  বিষাদে  নদ  ডুবে  স্কুলছাত্র  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: