সাংগ্রাইয়ে বৌদ্ধমূর্তি স্নান, সাঙ্গু তীরে ভক্তদের ঢল

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধমূর্তি স্নান।মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে শহরের রাজগুরু বৌদ্ধ বিহার থেকে

2026-04-15T00:47:13+00:00
2026-04-15T00:47:13+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সাংগ্রাইয়ে বৌদ্ধমূর্তি স্নান, সাঙ্গু তীরে ভক্তদের ঢল
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:৪৭ এএম 
মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। ছবি : সময়ের আলো
বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধমূর্তি স্নান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে শহরের রাজগুরু বৌদ্ধ বিহার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া বৌদ্ধ ধর্মাবলম্বীরা খালি পায়ে পবিত্র জল হাতে নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উজানীপাড়াস্থ সাঙ্গু নদীর তীরে এসে মিলিত হয়, যেখানে আয়োজন করা হয় বৌদ্ধমূর্তি স্নান অনুষ্ঠান। পরে সাঙ্গু নদীর তীরে সমবেত প্রার্থনার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন উজানীপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের এবং রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতু মহাথের। প্রার্থনা শেষে ভগবান বুদ্ধের মূর্তিতে ডাবের পানি ও চন্দন মিশ্রিত জল ঢেলে পূণ্য অর্জন করেন ভক্তরা। এ সময় দায়ক-দায়িকা ও উপ-উপাসীকাবৃন্দ চন্দন মিশ্রিত পানি হাতে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, বুদ্ধমূর্তির স্নানের এই পবিত্র পানি পান করলে রোগ-ব্যাধি, বিপদ-আপদ ও অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়।


অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয় এবং পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আহ্বান জানানো হয়।

এদিকে, আজ রাতে শহরের অলি-গলিতে পিঠা উৎসবে মেতে উঠবে মারমা সম্প্রদায়ের মানুষ। আগামী ১৫ ও ১৬ এপ্রিল বিকালে নিজেদের পরিশুদ্ধতার অংশ হিসেবে মৈত্রী পানি বর্ষণে অংশ নেবেন মারমা জনগোষ্ঠীর কিশোর-কিশোরী ও যুবক-যুবতীরা।
  বিষয়:   বান্দরবান  মারমা  সম্প্রদায়  সাংগ্রাই  উৎসব  বৌদ্ধমূর্তি  স্নান 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: