বিমানবন্দর থেকে সাবেক ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা লায়ন স্বপনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।মঙ্গলবার (১৪ এপ্রিল)

2026-04-15T00:54:08+00:00
2026-04-15T00:55:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিমানবন্দর থেকে সাবেক ছাত্রলীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২:৫৪ এএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ১২:৫৫ এএম
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা লায়ন স্বপনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সৌদি আরব থেকে দেশে ফেরার পরপরই তাকে আটক করা হয়। আটক লায়ন স্বপন চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর লায়ন স্বপন কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে তিনি সৌদি আরবে তার দুই ভাইয়ের কাছে চলে যান। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করার পর মঙ্গলবার বিকেলে দেশে নামার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে শনাক্ত করে হেফাজতে নেয়।

আটক এই নেতার বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলা উল্লেখযোগ্য। দীর্ঘদিন বিদেশে অবস্থানের কারণে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ঝুলে থাকলেও দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে আইনের আওতায় আনা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিকেলে বিমানবন্দর পুলিশ স্বপনকে আটক করার পর চাটখিল থানা কর্তৃপক্ষকে অবহিত করে। খবর পেয়ে চাটখিল থানা পুলিশের একটি দল তাকে গ্রহণের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

ওসি আরও জানান, লায়ন স্বপনের বিরুদ্ধে চাটখিল থানায় দুটি মামলা রয়েছে। বিমানবন্দর থানা পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।


  বিষয়:   রাজধানী  হযরত  শাহজালাল  আন্তর্জাতিক  বিমানবন্দর  নোয়াখালী  চাটখিল  ছাত্রলীগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: