লেবাননকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সংকটাপন্ন লেবাননের পাশে দাঁড়িয়েছে কানাডা। দেশটির সাধারণ মানুষের জন্য ৪০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রুডো সরকার।সংবাদমাধ্যম

2026-04-15T01:29:38+00:00
2026-04-15T01:29:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
লেবাননকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে কানাডা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:২৯ এএম 
কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ। ছবি: সংগৃহীত
সংকটাপন্ন লেবাননের পাশে দাঁড়িয়েছে কানাডা। দেশটির সাধারণ মানুষের জন্য ৪০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রুডো সরকার। 

সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। 

লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, এই সহায়তার অর্থ সরাসরি সরকারের কাছে না দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

এক ফোনালাপে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ লেবাননের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান। একই সঙ্গে তিনি লেবাননে ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়ে শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


উল্লেখ্য, গত মার্চের শুরু থেকে লেবাননে ইসরাইলি হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। চলমান এই সংঘাতে দেশটির সাধারণ মানুষ তীব্র খাদ্য ও চিকিৎসা সংকটে ভুগছে। 

এ অবস্থায় কানাডার এই সহায়তা পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


  বিষয়:   লেবানন  কানাডা  মার্কিন  ডলার  অর্থ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: