অধিকৃত গোলান মালভূমিে অবস্থিত ইসরাইলি সামরিক অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার (১৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গোষ্ঠীটি। আল জাজিরার বরাতে এ খবর জানা যায়।
হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গোলান মালভূমির জাওরা এলাকায় একটি কামানের অবস্থান এবং ওডেম এলাকায় আর্টিলারি ব্যাটালিয়ন কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা তীব্র আকার ধারণ করার পর সীমান্ত ও আশপাশের এলাকায় উত্তেজনা বাড়ছে। এরই ধারাবাহিকতায় হিজবুল্লাহ পাল্টা হামলা জোরদার করেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।