সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ১০টায়

2026-04-15T08:55:22+00:00
2026-04-15T08:55:22+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
জাতীয়
সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:৫৫ এএম 
ছবি : সংগৃহীত
সারাদেশে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এই মেধা যাচাই প্রক্রিয়া। প্রথম দিনের এই পরীক্ষা চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার এই সূচি ও নীতিমালা অনুমোদন করা হয়। পরবর্তীতে অধিদপ্তরের পক্ষ থেকে জেলা ও উপজেলা পর্যায়ে বিস্তারিত নির্দেশনা পাঠানো হয়।

ঘোষিত সূচি মোতাবেক, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ব্যাপী চলবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষ অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রেখেছে।

ভৌগোলিক ও বিশেষ কারণে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান— এই তিন পার্বত্য জেলার পরীক্ষার সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সেখানে আজ পরীক্ষা শুরু হচ্ছে না। এই তিন জেলায় আগামী ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে শুরু হবে বৃত্তি পরীক্ষা। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে সেখানে পরীক্ষা সম্পন্ন হবে।


/কহু



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: