বরগুনায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীতে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়ে

2026-04-15T09:59:36+00:00
2026-04-15T09:59:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বরগুনায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ এএম 
বরগুনায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীতে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে অটোরিকশার পাঁচ যাত্রীই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. বেল্লাল (৩৫) নামের একজনকে মৃত ঘোষণা করেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য অন্য একজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাওন (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়। আহত বাকি তিনজনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা মহিষকাটা এলাকার দিকে যাচ্ছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) মো. সাইদুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

/কহু



  বিষয়:   ট্রাক  অটোরিকশা  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: