ট্রাক খাদে পড়ে নিহত ৭, দিনাজপুরের পরিবারগুলোকে আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের প্রত্যেক পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক

2026-04-15T13:12:15+00:00
2026-04-15T13:54:04+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
ট্রাক খাদে পড়ে নিহত ৭, দিনাজপুরের পরিবারগুলোকে আর্থিক সহায়তা
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:১২ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ১:৫৪ পিএম
ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান। ছবি : সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের প্রত্যেক পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা.এজেডএম জাহিদ হোসেন এমপি। 

তিনি ব্যক্তিগত তহবিল থেকে নিহতদের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।

নিহতদের মধ্যে দিনাজপুর-৬ আসনের বিরামপুর উপজেলার ভাইগড় গ্রামের ৪ জন এবং নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের ৩ জন রয়েছেন।


মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে মন্ত্রীর পক্ষে তার ছোট ভাই ও জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জোতবানি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট শিরন আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের হাতে নগদ অর্থ তুলে দেন।

বুধবার (১৫ এপ্রিল) সকালে বিরামপুর উপজেলার ভাইগড় গ্রাম ও নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামে নিহতদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   দাউদকান্দি  ট্রাক  খাদ  নিহত  দিনাজপুর  পরিবার  আর্থিক সহায়তা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: