ঢাকা মেডিকেলে কলেজে হাসপাতালে যে এমআরআই কেনা হয়েছে, সেটা বাহিরের বেসরকারিভাবে ক্রয় করা এমআরআই থেকে অনেক বেশি দামে কেনা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্পাইন সার্জন অধ্যাপক শহীদুল ইসলাম আকন। এক অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
অধ্যাপক শহীদুল ইসলাম আকন বলেন, ঢাকা মেডিকেলে কলেজে যে এমআরআই কেনা হয়েছে, সেটা বাহিরের বেসরকারিভাবে ক্রয় করা এমআরআই থেকে দাম অনেক বেশি। কিনছি আমরা সবচেয়ে পুরানো ও অযোগ্য এমআরআই, যেটা অন্য দেশে বাদ হয়ে গেছে- এমন একটা ডিজাইন।
তিনি আরও বলেন, বার্ন ইনস্টিটিউট আর্মিরা করেছে- তাই অপেক্ষাকৃত ভালো হয়েছে। এমআরআই পরিক্ষা ঢাকা মেডিকেলে কলেজ থেকে গিয়ে বার্ন ইনস্টিটিউটে গিয়ে করে। প্রফেসর দ্বীন মোহাম্মদ স্যার নিউরো সাইন্স করেছেন, উনারা ওখানকার এমআরআই সিমেন্সর ভালো এমআরআই কিনছেন। যদি বাজেট ঠিক মতো থাকে, আর বাজেট ঠিক মতো ব্যবহার হয়, প্রতিষ্ঠান প্রধান যদি ঠিক থাকে এবং সর্বোপরি দেশ ঠিক থাকে- তাহলে ভালো কিছু হবে। কিন্তু প্রতিষ্ঠান প্রধান ঠিক থাকলেও কম্পোমাইজ করতে হয়।
/কহু