ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা যুদ্ধ বা অস্থিতিশীলতা চাই না, আমরা সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষেই আছি। তেহরানে জরুরি সেবা সংস্থার বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
বুধবার (১৫ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘ইরান সবসময় গঠনমূলক আলোচনা ও কূটনীতিকে অগ্রাধিকার দেয়। তবে যুক্তরাষ্ট্র যদি চাপ প্রয়োগ বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে, তা কখনো সফল হবে না। ইরানের জনগণ এমন কোনো পদক্ষেপ মেনে নেবে না।’
তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী হয়ে বেসামরিক মানুষ, শিশু, গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন স্কুল ও হাসপাতাল লক্ষ্যবস্তু করে ধ্বংস করার কী যুক্তি আছে?
সময়ের আলো/কেএইচও