টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ সালের

2026-04-15T19:40:50+00:00
2026-04-15T20:07:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:৪০ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৬ ৮:০৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে টাইম। 

টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন।

টাইম ম্যাগাজিনের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

টাইম ম্যাগাজিনের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রকাশিত বক্তব্যে বলা হয়, একটি কঠিন সময়ে যখন দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত ছিল এবং মানুষের মৌলিক অধিকার সীমিত হয়ে পড়েছিল, তখন তারেক রহমান দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে বলেও উল্লেখ করা হয়। 

এতে আরও বলা হয়, দেশে ফিরে তিনি “আই হ্যাভ এ প্ল্যান” ঘোষণা দিয়ে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সমন্বিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেন। স্বল্প সময়ের মধ্যেই সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি অর্জন করেছে বলেও দাবি করা হয়েছে।

টাইমের এই স্বীকৃতি ছিল বাংলাদেশের জন্য একটি গৌরবময় ও ঐতিহাসিক মুহূর্ত। এতে বলা হয়, জনগণের অধিকারই একজন নেতার প্রকৃত শক্তি, দেশ পরিচালনাকে তিনি ক্ষমতা হিসেবে নয়, দেখতে চান দায়িত্ব হিসেবে। দেশের স্বার্থে কোনো বিভাজন নয়, বরং ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যই একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে।


/ইউএমএইচ


  বিষয়:   টাইম ম্যাগাজিন  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: