কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত অলিভ রিডলি কচ্ছপ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত মা কচ্ছপ।বুধবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে

2026-04-15T21:33:20+00:00
2026-04-15T21:33:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত অলিভ রিডলি কচ্ছপ
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:৩৩ পিএম 
প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত মা কচ্ছপ। ছবি : সংগৃহীত
কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে প্রায় ৪০ কেজি ওজনের একটি মৃত মা কচ্ছপ। 

বুধবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে কাউয়ারচর ঝাউবন সূর্যোদয় পয়েন্ট এলাকায় জোয়ারের পানির সঙ্গে বিরল প্রজাতির এই অলিভ রিডলি কচ্ছপটি তীরে আসে। সাম্প্রতিক সময়ে উপকূলে ধারাবাহিকভাবে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদী ও সচেতন মহল।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আ. জলিল কচ্ছপটি পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে ডলফিন রক্ষা কমিটিকে অবহিত করেন। খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে উদ্ধার করেন। পরে সেটিকে নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়া হয়।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের উপ-যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু এই ঘটনাকে সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য 'অশনি সংকেত' হিসেবে উল্লেখ করেছেন। 

তিনি জানান, সাগরে নিষিদ্ধ জালের ব্যবহার, প্লাস্টিক দূষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সামুদ্রিক প্রাণীরা অস্তিত্ব সংকটে পড়ছে। বিশেষ করে ডিম পাড়ার মৌসুমে মা কচ্ছপের এমন মৃত্যু উপকূলীয় বাস্তুসংস্থানের জন্য অপূরণীয় ক্ষতি।


বন বিভাগ মহিপুর রেঞ্জের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। কচ্ছপটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে এবং সামুদ্রিক প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের নজরদারি আরও জোরদার করা হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি ও বেসরকারি সমন্বিত পদক্ষেপের পাশাপাশি জেলে ও স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি না করলে কুয়াকাটার এই প্রাকৃতিক সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

আরবিএন


  বিষয়:   কুয়াকাটা  সমুদ্র  সৈকত  অলিভ  রিডলি  কচ্ছপ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: