বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের শিশুদের জন্য ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলা টিকা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস

2026-04-15T22:02:30+00:00
2026-04-15T22:02:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১০:০২ পিএম 
ছবি: সংগৃহীত
বাংলাদেশের শিশুদের জন্য ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলা টিকা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

মার্কিন দূতাবাস জানায়, ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এ কর্মসূচির আওতায় ২ কোটি ১৯ লাখের বেশি টিকা দেওয়া হবে, যা পাঁচ বছরের কম বয়সী ১ কোটি ২০ লাখ শিশুকে সুরক্ষা দেবে।


দূতাবাস আরও জানায়, এ উদ্যোগ ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র প্রতিফলন। বিদেশে রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করা হলে তা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয় দেশকেই নিরাপদ রাখে, বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করে এবং সংক্রামক রোগ থেকে জনগণকে সুরক্ষিত রাখে।

আরবিএন


  বিষয়:   বাংলাদেশ  শিশু  হাম  রুবেলা  টিকা  যুক্তরাষ্ট্র 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: