রংপুরে সাবেক সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকারসহ মোটরসাইকেল লুট

রংপুর সংবাদদাতা

সারাদেশ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক সাবেক সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার এবং

2026-04-16T00:21:21+00:00
2026-04-16T01:17:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
রংপুরে সাবেক সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকারসহ মোটরসাইকেল লুট
রংপুর সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:২১ এএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ১:১৭ এএম
রংপুরে সাবেক সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি। ছবি : সংগৃহীত
রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক সাবেক সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার এবং একটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে উপজেলার রাণীপুকুর নাসিরাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। 

মিঠাপুকুর থানা পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ৬ থেকে ৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল সাবেক সেনাসদস্য নুরুজ্জামানের বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। বাড়িতে ঢোকার পর তারা প্রায় দেড় ঘণ্টা ধরে পুরো বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তারা আলমারিতে থাকা নগদ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে। চলে যাওয়ার সময় একটি মোটরসাইকেলও নিয়ে যায় তারা।


মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি মামলার দায়ের করার প্রস্তুতি চলছে। ডাকাতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অব্যাহত রয়েছে।

এফআর


  বিষয়:   রংপুর  সাবেক  সেনাসদস্য  বাড়িতে  দুর্ধর্ষ ডাকাতি  স্বর্ণালংকার  মোটরসাইকেল  লুট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: