ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ৭ জন নিহত এবং আরও ৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।ইউক্রেনের বিমানবাহিনী

2026-04-16T03:47:06+00:00
2026-04-16T03:47:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:৪৭ এএম 
সংগৃহীত ছবি
রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ৭ জন নিহত এবং আরও ৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রুশ বাহিনী দেশটির বিভিন্ন স্থানে ৩২৪টি ড্রোন ও তিনটি ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ৩০৯টি ড্রোন ভূপাতিত করা হলেও, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা যায়নি।

সবচেয়ে বড় হামলাটি হয় ডিনিপ্রো শহরে। ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার হানঝা জানান, ১৫ এপ্রিল সকালে একটি গ্যাস স্টেশনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে পাঁচজন নিহত এবং ২৭ জন আহত হয়। আহতদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর ১৫ এপ্রিল রাতে ডিনিপ্রোতে আবারও হামলা চালানো হয়। এতে একটি প্রশাসনিক ভবন ও একটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে দুই নারী ও এক পুরুষ আহত হন।

অন্যদিকে তুলনামূলক শান্ত হিসেবে পরিচিত চেরকাসি অঞ্চলেও বড় ধরনের ড্রোন হামলা চালায় রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এতে ৮ বছর বয়সী এক শিশু নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলের খেরসন অঞ্চলে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে বেসামরিক ঘরবাড়ি ও অবকাঠামোতে হামলা চালানো হয়। এতে একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর। এছাড়া ১৩ এপ্রিলের হামলায় আহত আরও দুজন পরবর্তীতে মারা গেছেন বলেও জানা গেছে।


খারকিভ অঞ্চলেও হামলা চালানো হয়েছে। ড্রোন শহর পর্যন্ত পৌঁছালেও সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শহরের উত্তরের দুটি এলাকায় বোমা হামলায় পাঁচজন আহত হয়েছেন।

এদিকে কিয়েভ অঞ্চলের দুটি শহরেও রাতভর হামলা চালানো হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।

সময়ের আলো/আআ


  বিষয়:   ড্রোন  ক্ষেপণাস্ত্র  ইউক্রেন  রাশিয়া  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: