৩০ কোচ পেলেন ক্রিকেট কোচিং সনদ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশ ক্রিকেটে কোচিং কাঠামো আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লেভেল-৩ কোচ কোর্স সফলভাবে

2026-04-16T04:57:34+00:00
2026-04-16T04:57:34+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
৩০ কোচ পেলেন ক্রিকেট কোচিং সনদ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৪:৫৭ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেটে কোচিং কাঠামো আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লেভেল-৩ কোচ কোর্স সফলভাবে শেষ করে সনদ পেয়েছেন ৩০ জন কোচ। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (বাবু) এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

Advertisement
এই কোর্সটি ছিল একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোচ শিক্ষকদের তত্ত্বাবধানে প্রথমে অনুষ্ঠিত হয় নিবিড় আবাসিক প্রশিক্ষণ। এরপর অংশগ্রহণকারীদের জন্য ছিল ৯০ দিনের মাঠভিত্তিক অ্যাসাইনমেন্ট, যেখানে বাস্তব কোচিং পরিবেশে শেখা বিষয়গুলো প্রয়োগ করতে হয়।

এই পর্যায়ে কোচরা উন্নত ও উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে সরাসরি কাজ করেছেন। প্রত্যেক কোচ নিজের অধীনে থাকা খেলোয়াড়দের জন্য নির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করেছেন। পাশাপাশি আধুনিক কোচিং টুল ব্যবহার করে খেলোয়াড়দের অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়নও করেছেন তারা।

কোর্সটির বাস্তবায়নে সহযোগিতা করেছে অস্ট্রেলিয়ার টার্নার-ক্যাম্পবেল কনসালট্যান্সি। পুরো প্রক্রিয়া শেষে কোচদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট জমা নেওয়া হয় এবং তারা সরাসরি উপস্থাপনার মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও অর্জন তুলে ধরেন। বিসিবির এই উদ্যোগকে দেশের ক্রিকেটের তৃণমূল ও উচ্চপর্যায়ে দক্ষ কোচ তৈরি করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন এই ৩০ কোচ ভবিষ্যতে দেশের ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেই আশা করা হচ্ছে।

সময়ের আলো/আআ

  বিষয়:   কোচ  ক্রিকেট  কোচিং  সনদ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: