ইন্দোনেশিয়ায় ভালো খেলাই লক্ষ্য : রাজু

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশের হকির ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে পা রাখতে যাচ্ছে হকির সিনিয়র দল। বয়সভিত্তিক ও

2026-04-16T05:01:06+00:00
2026-04-16T05:01:06+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
নারী এশিয়ান গেমস হকি বাছাইপর্ব
ইন্দোনেশিয়ায় ভালো খেলাই লক্ষ্য : রাজু
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:০১ এএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশের হকির ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। প্রথমবারের মতো আন্তর্জাতিক আসরে পা রাখতে যাচ্ছে হকির সিনিয়র দল। বয়সভিত্তিক ও জুনিয়র পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে লাল-সবুজ মেয়েদের। তবে সিনিয়র দলের সেই অভিজ্ঞতা এখনও হয়নি। নারী এশিয়ান গেমস হকি বাছাইপর্ব দিয়ে সেই আক্ষেপ ঘুচাতে যাচ্ছে দল। 

আগামী ২৩-২৯ এপ্রিল ইন্দোনেশিয়া অনুষ্ঠিত হবে এই আসর। ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে পরস্পরের মোকাবিলা করবে। বাংলাদেশ ‘এ’ গ্রুপ থেকে লড়বে। যেখানে তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে, হংকং এবং উজবেকিস্তান। আসরে অংশ নিতে দেশের অভিজ্ঞ কোচ জাহিদ হোসেন রাজুর তত্ত্বাবধানে আগামী ১৯ এপ্রিল ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে হকির মেয়েরা। আসরে ভালো খেলাই লক্ষ্য- এমন কথাই গতকাল বিকেএসপি থেকে মোবাইল ফোনে সময়ের আলোকে জানান দলটির প্রধান কোচ রাজু। 

Advertisement
এশিয়ান গেমস বাছাইপর্ব সামনে রেখে বিকেএসপিতে চলছে মেয়েরা প্রস্তুতি ক্যাম্প। ১৮ জনের দলটিতে ১৪ জনই বিকেএসপির খেলোয়াড়। বাকি ৪ জন বাইরের। ফেব্রুয়ারি থেকে রাজুর অধীনে মেয়েরা সকাল-বিকাল দুবেলার অনুশীলন করছে। 

দলের যাবতীয় বিষয় সম্পর্কে রাজু বলেন, এশিয়ান গেমসের মতো বড় আসরে প্রথমবার খেলবে আমাদের মেয়েরা। যাদের বিপক্ষে খেলবে সেই দলগুলো বেশ অভিজ্ঞ। যেমন তাইনিজ তাইপের কথা যদি বলি এই দলের গড় বয়স যেখানে ২৪-২৫, সেখানে আমাদের মেয়েদের গড় বয়স ১৮-১৯। তরুণ এক দল। তারপরও আমরা ভালো খেলার প্রত্যাশা রাখছি। নিজেদের সেরাটা দিয়ে সাফল্য আনার চেষ্টা করব।

এশিয়ান গেমসের বাছাইপর্ব খেলে কিছু দিন আগে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ হকি দল। বাছাইপর্বে পঞ্চম স্থানে থেকে পেয়েছে চূড়ান্তপর্বে খেলার টিকেট। আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমেসের চূড়ান্ত আসর। বাছাইপর্বে ভালো করলে ছেলেদের মতো মেয়েরাও পাবে জাপানের টিকেট।

সময়ের আলো/আআ



Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: