সাতসকালে ঢাকার বাতাস কেমন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিশ্বের বিভিন্ন শহরে নানা কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। মাঝে মাঝে বৃষ্টির কারণে দূষণ

2026-04-16T08:19:20+00:00
2026-04-16T09:02:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সাতসকালে ঢাকার বাতাস কেমন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:১৯ এএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ৯:০২ এএম
বিশ্বের বিভিন্ন শহরে নানা কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। প্রতীকী ছবি
বিশ্বের বিভিন্ন শহরে নানা কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। মাঝে মাঝে বৃষ্টির কারণে দূষণ কিছুটা কমলেও বর্তমানে আবার বেড়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৮৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। 

এদিকে, তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। শহরটির বায়ুমানের স্কোর ২৫৩। এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ২০৯। 


একইসঙ্গে, তৃতীয় অবস্থানে থাকা চীনের রাজধানী বেইজিংয়ের স্কোর ১৮৮, আর পঞ্চম অবস্থানে থাকা নেপালের রাজধানী কাঠমান্ডুর স্কোর ১৮১।
  
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। 
 
এদিকে, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। 

উল্লেখ্য, এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। 


/ইউএমএইচ


  বিষয়:   ঢাকা  বাতাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: