ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ফোনে কথা বলেছেন।
ইরানের সংবাদ সংস্থা ইসনা এই খবর জানিয়েছে। আরাঘচি বলেছেন, উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালীতে আমেরিকার ‘উসকানিমূলক কার্যক্রম’ বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে।
তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথে আমেরিকার অবস্থান পরিস্থিতিকে আরও ‘জটিল’ করে তুলবে।
তার মতে, এটি এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।
ইসনার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই সংকটের মধ্যে ইরানি জনগণের ‘সহনশীলতার’ প্রশংসা করেছেন।
কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে এবং এই সংঘাতের চূড়ান্ত সমাধান আনতে বেইজিং সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
/ইউএমএইচ