ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে ওই চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মোসাদের হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে। বার্তা সংস্থা আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানায়, আইআরজিসির গোয়েন্দা বিভাগের তৎপরতায় ওই “এজেন্টদের” গ্রেফতার করা সম্ভব হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা যুদ্ধ চলাকালীন ইন্টারনেটের মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের কাছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি ও অবস্থান পাঠিয়েছে বলে অভিযোগ রয়েছে।
/ইউএমএইচ