ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আদালত প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে করা মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার

2026-04-16T13:50:09+00:00
2026-04-16T15:02:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন পেছাল
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৫০ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ৩:০২ পিএম
টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। সংগৃহীত ছবি
রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে করা মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ৬ মে নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে শুনানি শেষে এ নতুন তারিখ ধার্য করা হয়। দুদকের পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ মামলাটির চার্জগঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে বিচারিক ব্যস্ততার কারণে শুনানি পিছিয়ে ৬ মে নতুন দিন ধার্য করা হয়।


এর আগে, গত ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার বিশেষ জজ-৫ আদালতে বদলির নির্দেশ দেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

দুদকের অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল ও রেজিস্ট্রি করা হয়। মামলায় পরস্পর যোগসাজশ ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে মামলাটির হাইকোর্টে রিটের মাধ্যমে কিছু সময়ের জন্য তদন্ত কার্যক্রম স্থগিত থাকলেও পরে তদন্ত শেষে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।


/ইউএমএইচ



  বিষয়:   ফ্ল্যাট জালিয়াতি  টিউলিপ সিদ্দিক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: