হামের টিকার আওতায় আসছে ইয়াংওয়ান গ্রুপের শ্রমিক-কর্মকর্তাদের শিশুরা

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

সারাদেশে বাড়ছে হাম-এর সংক্রমণ। এ প্রেক্ষিতে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)-এ কর্মরত

2026-04-16T15:15:54+00:00
2026-04-16T15:15:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হামের টিকার আওতায় আসছে ইয়াংওয়ান গ্রুপের শ্রমিক-কর্মকর্তাদের শিশুরা
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:১৫ পিএম 
কোরিয়ান ইপিজেড। ছবি : সময়ের আলো
সারাদেশে বাড়ছে হাম-এর সংক্রমণ। এ প্রেক্ষিতে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীতে অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)-এ কর্মরত শ্রমিক-কর্মকর্তাদের শিশুদের টিকার আওতায় আনা হচ্ছে।

চট্টগ্রামের পরিবেশবান্ধব শিল্পাঞ্চল কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) দেশের একমাত্র বেসরকারি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিচালনা করে ইয়াংওয়ান গ্রুপ।

সূত্র জানায়, চট্টগ্রাম ও ঢাকায় ইয়াংওয়ান গ্রুপের বিভিন্ন কারখানায় ৭৩ হাজারের বেশি শ্রমিক-কর্মকর্তা কর্মরত রয়েছেন। এর মধ্যে আনোয়ারা-কর্ণফুলি এলাকার কেইপিজেডে কর্মরত রয়েছেন প্রায় ৩৫ হাজার শ্রমিক। তাদের শিশুদের হামের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে টিকাদান কার্যক্রম চালু করছে কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কেইপিজেড ট্রাস্ট হাসপাতালের প্রধান ডা. এ টি এম শফিকুল ইসলাম।

এর আগে গত ১৩ এপ্রিল কেইপিজেড ট্রাস্ট হাসপাতাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে জানায়, ইয়াংওয়ান গ্রুপের সব কর্মকর্তা-কর্মচারীর শিশু এবং স্থানীয় বাসিন্দাদের শিশুদের জন্য হামের টিকাসহ ইপিআইভুক্ত সব নিয়মিত টিকা প্রদান করা হবে।

হাসপাতালের ভ্যাকসিনেশন সেন্টারে প্রতি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

এ বিষয়ে কেইপিজেড ট্রাস্ট হাসপাতালের টিকা কার্যক্রমের প্রধান রুমেল মণ্ডল বলেন, হাম-এর সংক্রমণ মোকাবিলায় কেইপিজেড শ্রমিক কর্মকর্তাদের টিকার আওতায় আনা হচ্ছে।

প্রতি শনিবার হামের টিকাসহ ইপিআইভুক্ত সব নিয়মিত টিকা প্রদান করা হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   হামের টিকা  ইয়াংওয়ান গ্রুপ  শ্রমিক  কর্মকর্তা  শিশু  আনোয়ারা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: