ইসরায়েল–লেবানন আলোচনা নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গিলা গামলিয়েল দাবি করেছেন, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিগগিরই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন।তিনি

2026-04-16T15:23:11+00:00
2026-04-16T15:23:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েল–লেবানন আলোচনা নিয়ে ধোঁয়াশা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:২৩ পিএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সংগৃহীত ছবি
ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গিলা গামলিয়েল দাবি করেছেন, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শিগগিরই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন। 

তিনি জানান, বহু বছর পর দুই দেশের মধ্যে যোগাযোগ স্থাপনের এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মতে, লেবাননের বর্তমান পরিস্থিতিতে সহায়তা প্রয়োজন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পৃক্ততায় হিজবুল্লাহকে নিরস্ত্র করা সম্ভব হতে পারে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 
তবে, এ বিষয়ে ভিন্ন কথা বলেছে লেবানন সরকার। এক লেবানিজ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে এমন কোনো আলোচনার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

ফলে সম্ভাব্য এই যোগাযোগ নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট বিভ্রান্তি দেখা যাচ্ছে।


/ইউএমএইচ



  বিষয়:   ইসরায়েল–লেবানন  বেনিয়ামিন নেতানিয়াহু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: