মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বৈশাখী মেলা দেখতে নিয়ে যাওয়ার সময় ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে নিজের মেজ মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে

2026-04-16T18:39:04+00:00
2026-04-16T18:39:04+00:00
 
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:৩৯ পিএম 
পিতা নুরুল হুদা (৪৪)। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বৈশাখী মেলা দেখতে নিয়ে যাওয়ার সময় ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে নিজের মেজ মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পিতা নুরুল হুদা (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) বিকালে তার নিজ এলাকায় আত্মগোপনে থাকা স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত নুরুল হুদা উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পহেলা বৈশাখের দিন আসামি নুরুল হুদা দুই মেয়েকে সাইকেলে নিয়ে বিরামপুরের মির্জাপুরে মেলা দেখার কথা বলে খট্রামাধবপাড়া ইউনিয়নের উত্তর খট্রা (আদিবাসী পাড়া) এলাকায় নিয়ে যায়। সেখানে ভুট্টার ক্ষেতের আইলের পাশে সাইকেলসহ ছোট মেয়েকে রেখে মেজ মেয়ে (১৩) কে ভুট্টার ক্ষেতের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় ক্ষেতে কাজ করা কয়েকজন বিষয়টি টের পেয়ে তাকে চরথাপ্পড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে মা বিষয়টি জানতে পেরে ১৫ এপ্রিল হাকিমপুর থানায় মামলা করেন। মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। হাকিমপুর থানার মামলা নম্বর-২১।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, পহেলা বৈশাখের দিন পার্শ্ববর্তী বিরামপুরে মেলা দেখতে নিয়ে যাওয়ার সময় নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টা করায় আসামির স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে তার নিজ এলাকায় আত্মগোপনস্থল থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরবিএন 


  বিষয়:   দিনাজপুর  হাকিমপুর  হিলি  বৈশাখী  মেলা  ধর্ষণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: