গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা ভাটপাড়া গ্রামে বজ্রপাতে জার্জিস রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার

2026-04-16T18:53:19+00:00
2026-04-16T18:53:19+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:৫৩ পিএম 
বজ্রপাতে জার্জিস রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু। ছবি : সময়ের আলো
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা ভাটপাড়া গ্রামে বজ্রপাতে জার্জিস রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত জার্জিস রহমান ওই গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জার্জিস রহমান নিজ জমির কলার বাগানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদ জানান, হাসপাতালে নেওয়ার আগেই জার্জিস রহমানের মৃত্যু হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
  বিষয়:   মেহেরপুর  গাংনী  কসবা  ভাটপাড়া  বজ্রপাত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: