নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৯ জনের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুর সদর উপজেলায়নিষেধাজ্ঞা অমান্য করেপদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরায় আটক ১৬ জেলের মধ্যে নয়জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

2026-04-16T20:35:02+00:00
2026-04-16T20:35:25+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৯ জনের কারাদণ্ড
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ৮:৩৫ পিএম
জাটকা ধরায় আটক ১৬ জেলের মধ্যে নয়জনকে কারাদণ্ড। ছবি : সময়ের আলো
চাঁদপুর সদর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরায় আটক ১৬ জেলের মধ্যে নয়জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকিরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে এসব তথ্য জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

কারাদণ্ড পাওয়ারা হলেন- বিল্লাল হোসেন (৩৫), জলিল (১৮), ইয়াছিন (৩৬), হেকমত আলী (২৫), রহমত উল্লাহ (৩০), আবুল বাশার গাজী (৪৫), মো. জাহিদ (১৮), মো. ছলেমান গাজী (১৮) এবং রবিউল (১৮)। তারা শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মিজানুর রহমান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে ১৬ জেলেকে আটক করা হয়। এ সময় চারটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, একটি বেহুন্দি জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

চাঁদপুর সদরের জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী, কোস্ট গার্ড সিসি কামরুল ইসলামসহ তার দল ও নৌ-পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী।

আদালতে দুইজনকে তিন মাসের জেল ও ৫০০ টাকা করে জরিমানা, তিনজনকে এক মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা, তিনজনকে ১৫ দিনের জেল ও ২০০ টাকা করে জরিমানা এবং একজনকে ১৫ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা করা।


  বিষয়:   চাঁদপুর  পদ্মা  মেঘনা  জাটকা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: