শিলাবৃষ্টিতে বোরো ধান ও শাকসবজির ব্যাপক ক্ষতি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধান ও শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে এবং

2026-04-16T21:48:10+00:00
2026-04-16T21:48:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শিলাবৃষ্টিতে বোরো ধান ও শাকসবজির ব্যাপক ক্ষতি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:৪৮ পিএম  আপডেট: ১৬.০৪.২০২৬ ৯:৪৮ পিএম
শিলাবৃষ্টি। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধান ও শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে এবং বহু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার কাওরাইদ, গাজীপুর, তেলীহাটি ও বরমী ইউনিয়নের বিভিন্ন গ্রামে আকস্মিক এ ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে কাওরাইদ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে বোরো ধানসহ বিভিন্ন ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

সরেজমিনে জানা যায়, কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ, বেলদিয়া, বাপ্তা, নান্দিয়া, সাঙ্গুন, ধামলই, হয়দেবপুর, জাহাঙ্গীরপুর, যোগীরসিট, বিধাই, আবদার ও নয়াপাড়া, তেলীহাটি ইউনিয়নের আবদার, গাজীপুর ইউনিয়নের নগরহাওলা এবং বরমী ইউনিয়নের বরকুল ও পাঠানটেক গ্রামে অধিকাংশ বোরো ধানের ক্ষেত মাটিতে লুটিয়ে পড়েছে। একই সঙ্গে শাকসবজির ক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝড়ে অনেক গাছ উপড়ে পড়েছে এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও কোথাও ঘরের চাল ফুটো হয়ে গেছে। বিভিন্ন সড়কে গাছপালা পড়ে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় জনভোগান্তি বেড়েছে।

কাওরাইদ ইউনিয়নের প্রশাসক ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহাবুব আলম বলেন, ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল, ঘরবাড়ি, গাছপালা ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টি থামার পর ইউনিয়ন পরিষদের সদস্যদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, ক্ষয়ক্ষতির খবর পেয়ে মাঠ পর্যায়ের কর্মীরা কাজ শুরু করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ শেষে বিস্তারিত জানানো হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহম্মেদ বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য সংগ্রহ করা হচ্ছে। দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


  বিষয়:   গাজীপুর  শ্রীপুর  কালবৈশাখী  ঝড়  শিলাবৃষ্টি  বোরো  ধান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: