ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় ক্ষুব্ধ ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের সাথে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। দেশটির মন্ত্রিসভায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ভোট হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট

2026-04-17T02:07:46+00:00
2026-04-17T02:14:36+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় ক্ষুব্ধ ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২:০৭ এএম  আপডেট: ১৭.০৪.২০২৬ ২:১৪ এএম
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
লেবাননের সাথে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। দেশটির মন্ত্রিসভায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ভোট হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগাম যুদ্ধবিরতি তেল আবিবকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।

ইসরায়েলি সরকার এবং সাধারণ জনগণের একটি বড় অংশ লেবাননে যুদ্ধ চালিয়ে নেওয়া পক্ষে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম চ্যানেল ১২। ফলে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে ক্ষুব্ধ ইসরায়েলিরা।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে লেবানন ও ইসরায়েলের মাঝে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন। তবে ইসরায়েলের একটি বড় অংশ এবং মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যরা মনে করছেন, এই ঘোষণা তাদের সামরিক অর্জনকে ম্লান করে দিয়েছে।


মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যরা অভিযোগ করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, ইসরায়েলি সেনাবাহিনী আজ (শুক্রবার) রাতে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ছিল। কিন্তু তেল আবিবের ঘোষণার আগেই ট্রাম্পের আগাম ঘোষণা ‘বিস্ময়কর এবং অপ্রত্যাশিত’ বলছেন ইসরায়েলি সেনা কর্মকর্তারা।

এফআর
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: