ইরান সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে ইরান রাজি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানিদের সঙ্গে শান্তি চুক্তি খুবই

2026-04-17T08:50:11+00:00
2026-04-17T08:50:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরান সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি, দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:৫০ এএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে ইরান রাজি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানিদের সঙ্গে শান্তি চুক্তি খুবই কাছাকাছি ও নিকটে রয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান ইতোমধ্যে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়েছে। যদিও ইরানি নেতৃবৃন্দ কখনো এতে রাজি হওয়ার ইঙ্গিতও দেয়নি।

ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালীতে তাদের অবরোধের কারণে ইরান আলোচনায় বসতে সম্মত হয়েছে। ইরান চুক্তি করতে চায়। আর আমরা তাদের সঙ্গে খুবই ভালোভাবে ডিল করছি।

তিনি আরও বলেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে, সেটির মেয়াদ আর বাড়ানোর দরকার নেই। কারণ তার আশা এই সময়ের মধ্যেই ইরানিদের সঙ্গে তাদের স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হবে।


ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে এ মুহূর্তে আমাদের খুবই ভালো সম্পর্ক আছে। আমি মনে করি চার সপ্তাহের বোমা হামলা এবং শক্তিশালী নৌ অবরোধের কারণে এটি সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তিটি ২১ এপ্রিল শেষ হয়ে যাবে। এ সপ্তাহের শেষে ইরানের সঙ্গে আবারও আলোচনা হতে পারে ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, যদি চুক্তি হয় তাহলে চুক্তি স্বাক্ষরে তিনি পাকিস্তানে যাবেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   ইরান  ইউরেনিয়াম  হস্তান্তর রাজি  ট্রাম্প 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: