ইরান আমাদের প্রধান শত্রু : আমিরাত প্রেসিডেন্টের উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েল নয়, বরং ইরানই এখন প্রধান শত্রু বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা। তার মতে, আরব বিশ্বের

2026-04-17T10:45:01+00:00
2026-04-17T10:45:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরান আমাদের প্রধান শত্রু : আমিরাত প্রেসিডেন্টের উপদেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:৪৫ এএম 
আনোয়ার গারগাশ। সংগৃহীত ছবি
ইসরায়েল নয়, বরং ইরানই এখন প্রধান শত্রু বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের একজন শীর্ষ কর্মকর্তা। তার মতে, আরব বিশ্বের অনেক সমাজে ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে দেখা হলেও উপসাগরীয় রাষ্ট্রগুলোর অবস্থান ভিন্ন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুবাই প্রেস ক্লাবে এক মিডিয়া ব্রিফিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, আমরা পুরোপুরি সচেতন যে অনেক আরব সমাজ ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে দেখে, কিন্তু উপসাগরীয় দেশগুলোর দৃষ্টিভঙ্গি ভিন্ন।

তিনি বলেন, ইরানই উপসাগরীয় রাষ্ট্রগুলোর ওপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এ কারণে আমরা তাদের বিশ্বাস করি না এবং তাদের প্রধান শত্রু বলে মনে করি।


গারগাশ আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে আমিরাতের গভীর উদ্বেগ রয়েছে। তেহরান যেমন যুদ্ধের ক্ষতিপূরণ ও নিরাপত্তা নিশ্চয়তা চায়, তেমনি আমিরাতও ভবিষ্যতে এমন হামলা আর না হওয়ার নিশ্চয়তা চায়।

সময়ের আলো/আআ




  বিষয়:   ইরান  শত্রু  আরব আমিরাত  প্রেসিডেন্ট  উপদেষ্টা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: