বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন

2026-04-17T10:50:58+00:00
2026-04-17T10:50:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:৫০ এএম 
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ছবি : সংগৃহীত
ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এক ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আবু ইউসুফ।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানিয়েছেন, গত ১৩ এপ্রিল তার শরীরের প্লাটিলেট কমে যাওয়ায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়।

মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিলে ১৩তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী কমিশনার পদে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন।


/কহু
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: