ঢাকাসহ ৬ বিভাগে হতে পারে কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকাসহ ছয় বিভাগে কালবৈশাখী হতে পারে বলে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (১৭ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার

2026-04-17T14:12:53+00:00
2026-04-17T14:12:53+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
জাতীয়
ঢাকাসহ ৬ বিভাগে হতে পারে কালবৈশাখী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২:১২ পিএম 
কালবৈশাখী ঝড়। সংগৃহীত ছবি
ঢাকাসহ ছয় বিভাগে কালবৈশাখী হতে পারে বলে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (১৭ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। 

আগামী ৫ দিনের আবহাওয়ার এই পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকর শুক্রবার সকালে রাজধানী ঢাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। সকালে ঢাকার মিরপুর, উত্তরার কিছু এলাকা সামান্য বৃষ্টি হয়েছে।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ দুপুর ১টা পর্যন্ত আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়ায় অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৩৫ মিনিটে।

সময়ের আলো/আআ
  বিষয়:   ঢাকা  কালবৈশাখী  আবহাওয়া 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: