বাংলাদেশকে ২৪৯ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

সময়ের আলো ডেস্ক

খেলা

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের ফিফটিতে

2026-04-17T15:30:01+00:00
2026-04-17T15:30:01+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
বাংলাদেশকে ২৪৯ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩:৩০ পিএম   (ভিজিট : ২৯)
ছবি : সংগৃহীত
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের ফিফটিতে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিল কিউইরা। শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। টস হেরে বোলিংয়ে নামে মেহেদী মিরাজের দল।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। দলীয় ২১ রানের মাথায় ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরেন কিউই ওপেনার নিক কেলি।

কেলিকে হারিয়ে চাপে পড়া নিউজিল্যান্ডকে টেনে তোলেন আরেক ওপেনার হেনরি নিকোলস। দ্বিতীয় উইকেটের জুটিতে উইল ইয়াংকে সাথে নিয়ে চাপ কাটিয়ে ওঠে ল্যাথামের দল।

দলীয় ৯৪ রানে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে যখন মাত্র ১ উইকেট, তখন মনে হচ্ছিল রান ৩০০-র ঘরে চলে যাবে। তবে পরপর উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে কিউইরা।

৯৪ রানে ১ উইকেট থেকে ১৬৫ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৫ উইকেট। এমন পরিস্থিতিতে শেষদিকে ডিন ফক্সক্রফটের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

ব্যাট হাতে নিউজিল্যান্ডের হয়ে ৮৩ বলে ৬৮ রান করেন হেনরি নিকোলস, ৪২ বলে ৩০ রান করেন উইল ইয়াং, ৫৮ বলে ৫৯ রান করেন ডিন ফক্সক্রফট এবং ২২ বলে ২১ রান করেন নাথান স্মিথ।

বল হাতে বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন-রিশাদ ও শরিফুল। এবং ১টি করে উইকেট নেন মেহেদী মিরাজ ও নাহিদ রানা। এই ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩০০ বলে ২৪৯ রান। 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: