বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে গ্যালারিতে জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের পাশে দাঁড়াতে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী

2026-04-17T15:41:05+00:00
2026-04-17T15:41:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে গ্যালারিতে জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩:৪১ পিএম 
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের পাশে দাঁড়াতে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে শুরু হওয়া দিবারাত্রির এই ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করছেন তিনি।

খেলা শুরুর প্রায় এক ঘণ্টা পর ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর স্টেডিয়ামে পৌঁছান জাইমা। মাঠে বসে তিনি লিটন দাস ও তাসকিন আহমেদসহ টাইগার ক্রিকেটারদের উৎসাহ দিতেও দেখা গেছে। 

এর আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও খেলা দেখতে এসেছিলেন জাইমা রহমান। সেবার তার চারপাশে বেশ ভিড় ও উন্মাদনা দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই অপ্রত্যাশিত ভিড় এড়াতেই এবার তিনি প্রেসিডেন্ট বক্সের পরিবর্তে প্রেসবক্সের বিপরীত দিকের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে বসে খেলা দেখছেন। কড়া নিরাপত্তার মধ্যে তার প্রবেশ নিশ্চিত করা হয়েছে।

সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল প্রথমে ফিল্ডিং করছে। সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের ফিফটিতে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিয়েছে কিউইরা।


/কহু


  বিষয়:   বাংলাদেশ  নিউজিল্যান্ড 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: