তেল দিতে দেরি হওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা ও নাটোর-পাবনা মহাসড়ক সংলগ্ন আহম্মদপুরের কানন ফিলিং স্টেশনে তেল দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে ভাঙচুরের

2026-04-17T17:17:31+00:00
2026-04-17T19:24:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
তেল দিতে দেরি হওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:১৭ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৬ ৭:২৪ পিএম
ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি : সময়ের আলো
নাটোরের সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা ও নাটোর-পাবনা মহাসড়ক সংলগ্ন আহম্মদপুরের কানন ফিলিং স্টেশনে তেল দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নিরাপত্তার কারণে স্টেশনটিতে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৯ হাজার লিটার ডিজেল পাওয়ার পর তা ক্রেতাদের মধ্যে বিতরণ শুরু হয়। রাত দেড়টার দিকে কর্মচারীরা খাবার খেতে গেলে স্থানীয় ট্রাকচালক আবদুল ওহাব তাৎক্ষণিকভাবে তেল দেওয়ার দাবি জানান। তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ক্যাশ রুম ও ব্যবস্থাপকের কক্ষে ভাঙচুর চালান। এতে দুটি কক্ষের মালামাল তছনছ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

কানন ফিলিং স্টেশনের ম্যানেজার ফজের আলী বলেন, তেল পেতে সামান্য দেরি হওয়ায় ওই চালক ভাঙচুরের পাশাপাশি তাকে লাঞ্ছিত করেন। তিনি ঘটনার বিচার দাবি করেন।

ফিলিং স্টেশনের মালিক ধীরেন সাহা জানান, ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হামলাকারীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ থাকবে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ দেয়নি। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে।

আরবিএন 


  বিষয়:   নাটোর  সদর  আহম্মদপুর  কানন  ফিলিং  স্টেশন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: