হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা প্রতিনিধি

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে হেরোইনসহ মো. সামু ওরফে দয়াল ভান্ডারী (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি

2026-04-17T17:27:51+00:00
2026-04-17T17:28:48+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৬ ৫:২৮ পিএম
মো. সামু ওরফে দয়াল ভান্ডারী (৫২)। ছবি : সময়ের আলো
ঢাকার ধামরাইয়ে হেরোইনসহ মো. সামু ওরফে দয়াল ভান্ডারী (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবির ঢাকা জেলা (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে ধামরাই থানার কাওয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতার ব্যক্তি মো. সামু উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা (হাতকোড়া) এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

ডিবি (উত্তর) জানায়, গ্রেফতার সামুর বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরবিএন


  বিষয়:   ঢাকা  ধামরাই  হেরোইন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: