পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়ো আদিমপুর গ্রামে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ

2026-04-17T17:35:58+00:00
2026-04-17T20:40:45+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৫:৩৫ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৬ ৮:৪০ পিএম
প্রতীকী ছবি
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়ো আদিমপুর গ্রামে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

তারা মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের দুই ছেলে তামিম (১২) ও ফাহিম (১৩)। মায়ের সঙ্গে বড়ো আদিমপুর নানার বাড়িতে বসবাস করছিল।


পরিবারের বরাত দিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তামিম ও ফাহিম। বেশ কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। 

দুপুর ২টার দিকে পুকুরের পানিতে দুই ভাইকে ভাসতে দেখে স্থানীয়রা। পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   সিংড়া  নাটোর  পুকুর  ডুবে  সহদ্বর  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: